রাজধানীতে গ্রেপ্তার সাবেক এমপি কবিরুল হক মুক্তি

নিজস্ব প্রতিবেদক
সদ্য গ্রেপ্তার হওয়া নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ছবি: (ফাইল ছবি)

সদ্য গ্রেপ্তার হওয়া নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ছবি: (ফাইল ছবি)

রাজধানীর নিকেতন এলাকা থেকে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে গুলশান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, “বুধবার রাতে রাজধানীর নিকেতন এলাকা থেকে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।”

তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

কবিরুল হক মুক্তি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের টিকিটে এসব নির্বাচনে অংশ নেন।

তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়:

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত