৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আওতায় কসবা উপজেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আজ কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিভা বিকাশে এই আয়োজন প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার জনাব ছামিউল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আবু তৌহিদ। বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে কসবা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং শারীরিক শিক্ষার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব সফিকুর রহমান। দিনব্যাপী আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়।
কসবার কাঞ্চনমুড়ি সরদার বাড়ির উদ্যোগে এক জমকালো ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাদ্দাম...
কসবার কাঞ্চনমুড়ি সরদার বাড়ির উদ্যোগে এক জমকালো ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাদ্দাম...
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তালতলা জগৎপুরে যুব সমাজের উদ্যোগে আয়োজিত T10 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে...
১০ ডিসেম্বর কায়েমপুর ইউনিয়নের নোয়াগাও মধ্যপাড়া মাঠে বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ডাবল টিভি কাপ ফুটসাল ফুটবল...
দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালে প্রথমে ফিল্ডিং করে ভালো শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু মাঝপথে খেই হারিয়ে ফেলল টাইগাররা। একের পর...
স্বল্প লক্ষ্য, ভালো শুরু, এরপর একের পর এক উইকেট পতনে ভেঙে পড়ল বাংলাদেশের স্বপ্ন। ভারত ম্যাচে ১৬৯ রানের সহজ লক্ষ্য...
এশিয়া কাপ ২০২৫ এর গ্রুপ পর্বে চলছিল কঠিন সমীকরণের লড়াই। সুপার ফোরে জায়গা করে নিতে বাংলাদেশকে নির্ভর করতে হচ্ছিল শ্রীলঙ্কার...
কয়েকদিন আগে গুঞ্জন ছড়িয়েছিল, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে লাল বলে জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়বেন নাজমুল হোসেন শান্ত। গণমাধ্যমে এ...