ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পূবালী ব্যাংক পিএলসির ২৭৪তম উপশাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) আনুষ্ঠানিকভাবে কসবা উপশাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক, প্রিন্সিপাল অফিস, সিলেট-এর চৌধুরী মো. শফিউল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান, হবিগঞ্জ অঞ্চল-এর সমবারু চন্দ্র মহন্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার কুটি বাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আল আমীন। এ সময় আরও উপস্থিত ছিলেন কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মুন্সি রুহুল আমিন টিটু, কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফ উজ্জলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। বক্তারা বলেন, কসবা উপশাখা চালুর ফলে এ অঞ্চলের ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকরা আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা আরও দ্রুত গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
দেশের বাজারে আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম। ভরিতে ৩ হাজার ৬৬৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১...
দেশের স্বর্ণের বাজারে আবারও রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধি হয়েছে। সব পূর্বের রেকর্ড ভেঙে এবার স্বর্ণের দাম পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। বাংলাদেশ...
অপ্রয়োজনীয় বড় প্রকল্প অনুমোদনের মাধ্যমে যাতে টেকসই ঋণ ব্যবস্থাপনা বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা...
কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আজ শনিবার সকাল থেকে আগারগাঁও এর প্রধান কার্যালয়ে চলছে এ কর্মসূচি।...
রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় অঞ্চল থেকে চুরি করা গম বাংলাদেশ আমদানি করছে—এমন অভিযোগ এনেছে ইউক্রেন। বিষয়টি থামাতে একাধিকবার সতর্ক করলেও...
আগামীকাল ২৬ জুন বিসিএস (কর) এবং বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের প্রতিনিধিদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)...
ইরান-ইসরায়েল সংঘাতের ফলে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হলেও এর প্রভাব বাংলাদেশের জ্বালানি তেল ও এলএনজি আমদানিতে পড়েনি বলে জানিয়েছেন জ্বালানি...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮ হাজার ৯৭৪ কোটি ২৮ লাখ টাকার মোট ১৭টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া...
ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে,...