কসবায় পূবালী ব্যাংক পিএলসির ২৭৪তম উপশাখার শুভ উদ্বোধন।

কসবা প্রতিনিধি
উদ্বোধনী অনুষ্ঠানের ছবি: নিজ

উদ্বোধনী অনুষ্ঠানের ছবি: নিজ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পূবালী ব্যাংক পিএলসির ২৭৪তম উপশাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) আনুষ্ঠানিকভাবে কসবা উপশাখার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক, প্রিন্সিপাল অফিস, সিলেট-এর চৌধুরী মো. শফিউল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান, হবিগঞ্জ অঞ্চল-এর সমবারু চন্দ্র মহন্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার কুটি বাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আল আমীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মুন্সি রুহুল আমিন টিটু, কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফ উজ্জলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা বলেন, কসবা উপশাখা চালুর ফলে এ অঞ্চলের ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকরা আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা আরও দ্রুত গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বিষয়:

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত