ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫-এ ব্যবহৃত ব্যালট পেপার নীলক্ষেত এলাকায় অরক্ষিতভাবে ছাপানো হয়েছে—এমন অভিযোগকে গুরুত্বসহকারে তদন্ত করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনের পরবর্তী সময়ে পাওয়া বিভিন্ন অভিযোগ ও প্রশ্নের বিষয়ে কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গঠনতন্ত্রের ৬৯ নম্বর ধারার আলোকে মোট ১৫টি অভিযোগ ও সংশ্লিষ্ট প্রশ্নের লিখিত জবাব দেওয়া হয়েছে। অবশিষ্ট অভিযোগগুলোর জবাবও পর্যায়ক্রমে দেওয়া হবে বলে কমিশন জানিয়েছে। এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ও ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়, যেখানে দেখা যায়, নীলক্ষেতের একটি প্রিন্টিং প্রেসে ব্যালট পেপার সদৃশ কাগজ ছাপা হচ্ছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানিয়েছেন, চাকসু নির্বাচন নিয়ে তার ওপর...
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর এ নির্বাচন হওয়ার কথা থাকলেও অনুকূল পরিবেশ...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্যকোটা ভিত্তিক ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র...