ডাকসু নির্বাচনে ব্যালট ছাপা নিয়ে বিতর্ক, নীলক্ষেতে ছাপার অভিযোগে তদন্তে কমিশন

নিজস্ব প্রতিবেদক
ডাকসু ভবন। ছবি: সংগৃহীত

ডাকসু ভবন। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫-এ ব্যবহৃত ব্যালট পেপার নীলক্ষেত এলাকায় অরক্ষিতভাবে ছাপানো হয়েছে—এমন অভিযোগকে গুরুত্বসহকারে তদন্ত করছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনের পরবর্তী সময়ে পাওয়া বিভিন্ন অভিযোগ ও প্রশ্নের বিষয়ে কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গঠনতন্ত্রের ৬৯ নম্বর ধারার আলোকে মোট ১৫টি অভিযোগ ও সংশ্লিষ্ট প্রশ্নের লিখিত জবাব দেওয়া হয়েছে। অবশিষ্ট অভিযোগগুলোর জবাবও পর্যায়ক্রমে দেওয়া হবে বলে কমিশন জানিয়েছে।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ও ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়, যেখানে দেখা যায়, নীলক্ষেতের একটি প্রিন্টিং প্রেসে ব্যালট পেপার সদৃশ কাগজ ছাপা হচ্ছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত