কসবায় শীতার্ত মানুষের মুখে হাসি, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

কনকনে শীত উপেক্ষা করে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন কসবা উপজেলা প্রশাসন। কসবা উপজেলা নির্বাহী অফিসার জনাব সামিউল ইসলামের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অসহায়, গরীব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত রাতে কসবা উপজেলার বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে ঘুরে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। ২৭ ডিসেম্বর রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই কার্যক্রমে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ছামিউল ইসলাম নিজে উপস্থিত থেকে শীতার্তদের খোঁজখবর নেন এবং শীতবস্ত্র বিতরণ করেন। হাড় কাঁপানো শীতে মানবিক দায়িত্ববোধ থেকে গভীর রাতে এ উদ্যোগ গ্রহণ করায় স্থানীয়দের মাঝে প্রশংসার সৃষ্টি হয়েছে। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ