কসবায় শীতার্ত মানুষের মুখে হাসি, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

ডেক্স নিউজ
 ছবি:

কনকনে শীত উপেক্ষা করে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন কসবা উপজেলা প্রশাসন। কসবা উপজেলা নির্বাহী অফিসার জনাব সামিউল ইসলামের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অসহায়, গরীব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গত রাতে কসবা উপজেলার বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে ঘুরে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। ২৭ ডিসেম্বর রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই কার্যক্রমে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ছামিউল ইসলাম নিজে উপস্থিত থেকে শীতার্তদের খোঁজখবর নেন এবং শীতবস্ত্র বিতরণ করেন। হাড় কাঁপানো শীতে মানবিক দায়িত্ববোধ থেকে গভীর রাতে এ উদ্যোগ গ্রহণ করায় স্থানীয়দের মাঝে প্রশংসার সৃষ্টি হয়েছে।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত