সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

অনলাইন ডেস্ক
 ছবি:

সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (এটিইও) পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত ফলাফলে মোট ১ হাজার ৬১৪ জন প্রার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে ২০০ নম্বরে

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদেরকে পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় মোট ২০০ নম্বর থাকবে, যা নিচের বিষয়ের ওপর ভিত্তি করে অনুষ্ঠিত হবে:

  • বাংলা: ৫০ নম্বর

  • ইংরেজি: ৫০ নম্বর

  • সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক): ৪০ নম্বর

  • গণিত ও মানসিক দক্ষতা: ৬০ নম্বর

পিএসসি সতর্ক করে জানিয়েছে, প্রার্থীদের কোনো তথ্য বা যোগ্যতার ক্ষেত্রে যদি নিয়োগ বিজ্ঞপ্তির শর্তের সঙ্গে অসঙ্গতি পাওয়া যায়, তাহলে তার প্রার্থিতা যেকোনো ধাপে—লিখিত কিংবা মৌখিক পরীক্ষার আগে বা পরে—বাতিল করা হতে পারে।

১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা

এটিইও পদে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় চলতি মাসের ১২ সেপ্টেম্বর, দুপুর ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত। রাজধানী ঢাকার মোট ৫১টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা নেওয়া হয়। প্রায় ১ লাখ প্রার্থী এই পরীক্ষায় অংশ নেন।

১৫৯টি শূন্য পদে নিয়োগ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (এটিইও) পদে মোট ১৫৯ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

এলাকার খবর

সম্পর্কিত