সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

কসবা প্রতিনিধি
2014 সালের দোয়া অনুষ্ঠানের ছবি: সংগৃহীত

2014 সালের দোয়া অনুষ্ঠানের ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছর পর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপার পদে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান মানিক।

সোমবার (১৫ জুন) মাদ্রাসা শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ আলী সরকার আনুষ্ঠানিকভাবে মাওলানা মানিকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

জানা গেছে, ২০১৯ সালে একটি স্বার্থান্বেষী মহলের দায়ের করা অভিযোগ ও একাধিক মামলার প্রেক্ষিতে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের নির্দেশে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরবর্তীতে তিনি কিছুদিন কারাগারে ছিলেন।

কারামুক্ত হওয়ার পর মাওলানা মানিক আইনি লড়াই শুরু করেন। দীর্ঘ বিচারিক ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে দায়ের করা বিভাগীয় মামলাসহ অন্যান্য অভিযোগ ভিত্তিহীন ও অসত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে পুনরায় স্বপদে বহাল করার নির্দেশ প্রদান করে।

এ উপলক্ষে সোমবার সকালে কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার অফিসকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উজ্জ্বল মিয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়:

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত