কেরাণীগঞ্জে ৫৩৫ লিটার চোলাইমদসহ গ্রেফতার ১

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
 ছবি: নিউজ ওয়ান

ছবি: নিউজ ওয়ান

কেরাণীগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ চোলাইমদ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কেরাণীগঞ্জ মডেল থানার রুহিতপুর এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে জনৈক দুখু মিয়ার দোচালা টিনের ঘরে অভিযান চালিয়ে আনুমানিক এক লাখ ৬০ হাজার ৫০০ টাকা মূল্যমানের ১০টি জারিকেনে রাখা ৫৩৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মো. দুখু মিয়া (৫১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত রজব আলীর ছেলে।


 

র‌্যাব-১০ সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করে জানায়, দুখু মিয়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাইমদ তৈরি ও বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কেরাণীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

র‌্যাব-১০ এর এক কর্মকর্তা বলেন, ‘মাদক সমাজের জন্য বিষফোঁড়া। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির আওতায় র‌্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে।’

র‌্যাব আরও জানায়, ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত