দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম: ভরিতে ১,৫৭৪ টাকা বৃদ্ধি

অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি: ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা।

সংগৃহীত ছবি: ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা।

দেশের স্বর্ণের বাজারে আবারও রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধি হয়েছে। সব পূর্বের রেকর্ড ভেঙে এবার স্বর্ণের দাম পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী, এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা।

বাজুস সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। এরই প্রেক্ষিতে দেশের অভ্যন্তরীণ বাজারে স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নতুন এই মূল্য মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে। এর ফলে স্বর্ণ ক্রেতাদেরকে এবার গয়না কিংবা সোনা কিনতে গুণতে হবে অতীতের তুলনায় অনেক বেশি টাকা।

বিভিন্ন ক্যারেট অনুযায়ী স্বর্ণের নতুন দাম:

  • ২২ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ১,৯১,১৯৬ টাকা

  • ২১ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ১,৮২,৪৪৪ টাকা

  • ১৮ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ১,৫৬,৯৯৪ টাকা

  • তেজাবি স্বর্ণ: প্রতি ভরি ১,৩২,০৩৩ টাকা

বাজুস জানায়, শুধু আন্তর্জাতিক বাজার নয়, ডলার বিনিময় হার ও স্থানীয় বাজারে কাঁচামালের প্রাপ্যতাও মূল্য নির্ধারণে ভূমিকা রাখে।

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারে অস্থিরতা ও মূল্যস্ফীতির প্রভাবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, যার প্রভাব পড়ছে বাংলাদেশের বাজারেও।

বিষয়:

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত