কসবায় ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ আশরাফ উজ্জ্বল
অনুষ্ঠানের ছবি: সংগৃহীত

অনুষ্ঠানের ছবি: সংগৃহীত

৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আওতায় কসবা উপজেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আজ কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিভা বিকাশে এই আয়োজন প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার জনাব ছামিউল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আবু তৌহিদ। বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে কসবা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং শারীরিক শিক্ষার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব সফিকুর রহমান।

দিনব্যাপী আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

বিষয়:

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত