খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ—আতাউর রহমান সরকার

মোঃ আশরাফ উজ্জ্বল
পুরস্কার এর ছবি ছবি: সংগৃহীত

পুরস্কার এর ছবি ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তালতলা জগৎপুরে যুব সমাজের উদ্যোগে আয়োজিত T10 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৭ ডিসেম্বর বিকাল ৩টায় তালতলা জগৎপুর মাঠে ফাইনালে তালতলা সরকার বাড়ি একাদশকে ১০ রানে পরাজিত করে আড়াইবাড়ি মায়ের দোয়া একাদশ চ্যাম্পিয়ন হয়। টস জিতে ব্যাট করে আড়াইবাড়ি মায়ের দোয়া একাদশ ১০ ওভারে ১২৭ রান সংগ্রহ করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার। সভাপতিত্ব করেন তালতলা জগৎপুর জামায়াতের সভাপতি জয়দুল হোসেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ফ্রিজ ও রানার্স আপ দলের হাতে স্মার্ট টিভি তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অপরিসীম।

বিষয়:

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত