মব জাস্টিস বরদাশত করা হবে না: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:

মব জাস্টিসের কোনো ঘটনাই সহ্য করা হবে না এবং এতে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

মঙ্গলবার (২৪ জুন) ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্য গাফিলতি করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার-এর বাসায় ঘটনার বিষয়ে তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও তিনি সড়ক অবরোধ করে দাবিদাওয়া আদায়ের বিপক্ষে অবস্থান জানিয়ে বলেন, রাজধানীতে কোনোভাবেই জনগণের ভোগান্তি তৈরি করা যাবে না। এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।

চাঁদাবাজদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার।

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত