ঢাকায় ঝটিকা মিছিলে নেমে আ. লীগের ২৪৪ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
 ছবি: ফাইল

ছবি: ফাইল

রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলে নেমে ২৪৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, “রাজধানীর বিভিন্ন এলাকায় আজ হঠাৎ করেই ঝটিকা মিছিলের চেষ্টা চালায় নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পুলিশ তাৎক্ষণিকভাবে সাড়া দিয়ে তাদের আটক করেছে। এসময় গোয়েন্দা পুলিশ ও স্থানীয় জনতা সহযোগিতা করেছে।”

পুলিশ জানায়, আটক নেতাকর্মীদের কাছ থেকে ১৪টি ককটেল ও ৬০টি ব্যানার উদ্ধার করা হয়েছে। এর আগেও এমন ঝটিকা মিছিল থেকে অন্তত ৫ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছিল বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার। তিনি আরও বলেন, “গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এদিকে, শুধু রাজধানী নয়—ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানেও বুধবার ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলে জানা গেছে।

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত