আন্তঃব্যাটালিয়ন ফুটবলে চ্যাম্পিয়ন র‌্যাব-২

নিজস্ব প্রতিবেদক
 ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

র‌্যাব ফোর্সেস হেডকোয়ার্টার্স আয়োজিত আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে র‌্যাব-২।

রবিবার (২১ সেপ্টেম্বর) উত্তরা এপিবিএন সদর দপ্তরের খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে র‌্যাব-৭ চট্টগ্রামকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় মোহাম্মদপুরভিত্তিক র‌্যাব-২।

ফাইনালে একটি গোল করেন র‌্যাব-২ সদস্য কনস্টেবল ফয়সাল। পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আরও দুটি গোল। পুরো টুর্নামেন্টে পাঁচ ম্যাচে সাত গোল করে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন তিনি।

চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন র‌্যাব ফোর্সেস মহাপরিচালক একেএম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম, এনডিসি।

টুর্নামেন্টে র‌্যাব সদর দপ্তরসহ মোট ১৬টি দল অংশ নেয়।

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত