দেশনেত্রীর মাতৃবিয়োগে কসবায় বিএনপি ও অঙ্গসংগঠনের শোক ও কোরআন খতম দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

কসবা প্রতিনিধি
দোয়া অনুষ্ঠানের ছবি: সংগৃহীত

দোয়া অনুষ্ঠানের ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে কসবা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শোকাবহ এ উপলক্ষে আজ কসবা উপজেলায় মূলগ্ৰাম ইউনিয়নের দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এ সময় নেতাকর্মীরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। তাঁর পরিবারের এই শোক গোটা জাতির শোক।

নেতৃবৃন্দ মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন—তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এ শোক সহ্য করার তৌফিক দান করেন।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন প্রধান উপদেষ্টা মূলগ্রাম ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ ও শহীদ জিয়া পরিষদ কসবা উপজেলা , উপস্থিত ছিলেন মোঃ শামিম আহমেদ, মোঃ রাকিবুল হাসান শারপিন, কসবা উপজেলা শহীদ জিয়া পরিষদের সভাপতি, সার্বিক আয়োজনে মোঃ বাবুল গাজী (সাবেক সাংগঠনিক সম্পাদক, মূলগ্রাম ইউনিয়ন বিএনপি) এবং মোঃ জসিম উদ্দিন (সদ্য সম্মানিত সদস্য, কসবা উপজেলা স্বেচ্ছাসেবক দল)সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত