আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
দেশনেত্রী ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফিরাত কামনায় আখাউড়া উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, সাবেক সভাপতি আখাউড়া উপজেলা বিএনপি এবং বর্তমান আখাউড়া উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলটি পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও কোরআন খতম করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, কসবা-আখাউড়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া বিগত দিনে সকল আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাকে দল থেকে মনোনয়ন দেওয়ায় আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, কসবা ও আখাউড়ার ঐক্যের প্রতীক একমাত্র আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া। তার নেতৃত্বেই এই আসনে বিএনপি ঐক্যবদ্ধ ও শক্তিশালী অবস্থানে রয়েছে।