কসবা পৌর ঈদগা প্রাঙ্গণে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

অনুষ্ঠানের ছবি: সংগৃহীত

অনুষ্ঠানের ছবি: সংগৃহীত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

কসবা পৌর ঈদগা প্রাঙ্গণে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপানের উদ্যোগে প্রায় ৪০০ জন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ শফিকুর রহমান, কসবা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব রাজু আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও প্রবাসীদের এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়।

বিষয়:

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত