আকছিনা কুল্লাবাড়ীতে অসহায়দের মাঝে কম্বল ও খাবার বিতরণ।

মোঃ আশরাফ উজ্জ্বল
অনুষ্ঠানের ছবি:

অনুষ্ঠানের

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা কুল্লাবাড়ীতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ এবং এলাকাবাসীর জন্য খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় কুল্লাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দোয়া ও আলোচনা সভার মাধ্যমে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে এলাকাবাসীর মাঝে খাবার পরিবেশন করা হয়।অনুষ্ঠানের শুরুতে দোয়া পরিচালনা করেন কুল্লাবাড়ী কেন্দ্রীয় মসজিদের ইমাম আব্দুল জব্বার মোনাজাত পরিচালনা করেন।

কুল্লাবাড়ী তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজমুল হোসেন শিশু ভূঁইয়া এবং সঞ্চালনা করেন মোহাম্মদ রফিক মাস্টার। প্রধান উদ্যোক্তা ও আকছিনা কুল্লাবাড়ী আলোড়ন সংঘের প্রতিষ্ঠাতা মো. সবুজ ভূঁইয়া বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে। এবং যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মিলন সরকার বিশিষ্ট সমাজ সেবক , মো. আব্রো ভূঁইয়া, বিশিষ্ট সমাজ সেবক ,ও কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান জয়, বিশিষ্ট ব্যবসায়ী এনায়েত উল্লাহ ছোটন, , ও জাহাঙ্গীর ভূঁইয়া।

বিষয়:

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত