বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কবির আহমেদ ভূঁইয়ার বাড়িতে কোরআন খতম ও দোয়া মাহফিল

ডেক্স নিউজ
দোয়া অনুষ্ঠানের ছবি: সংগৃহীত

দোয়া অনুষ্ঠানের ছবি: সংগৃহীত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার নিজ বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া উপস্থিত সকলের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া চান। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

শেষে কোরআন খতম ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

বিষয়:

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত