কসবায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কসবা প্রতিনিধি
দোয়া অনুষ্ঠানের ছবি: সংগৃহীত

দোয়া অনুষ্ঠানের ছবি: সংগৃহীত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | ০৮ জানুয়ারি ২০২৬

বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কসবা উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) স্থানীয়ভাবে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান এবং তাঁর পরিবারবর্গ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা, জেলা বিএনপির সদস্য ইকলিল আজম এবং জেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াস।

এছাড়াও উপস্থিত ছিলেন কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, কসবা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি বেলায়েত হোসেন হেলাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন, সাবেক সিনিয়র সহ-সভাপতি ওসমান হারুনুর রশিদ শাহীন, আলহাজ্ব ফেরদৌস সরকার এবং সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুবেল।

দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাজু আহমেদসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মিলাদ ও খতম শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

বিষয়:

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত