আমি দুর্দিনে কর্মীদের পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকতে চাই—কবির আহমেদ ভূঁইয়া

মোঃ আশরাফ উজ্জ্বল
দোয়া অনুষ্ঠানের ছবি:

দোয়া অনুষ্ঠানের

কুটি ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম আব্দুল কুদ্দুস পার্সেজার সাহেবের জানাজায় অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া বলেন,

“দুর্দিনে আমি কর্মীদের পাশে ছিলাম, ভবিষ্যতেও তাদের পাশে থাকতে চাই।”

মরহুম আব্দুল কুদ্দুস পার্সেজার কসবা উপজেলার কুটি ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি ছিলেন। তিনি গত ৩০ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে কসবা উপজেলা বিএনপি ও কসবা–আখাউড়া বিএনপির নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুম্মা কুটি ইউনিয়নে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া, কসবা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, কসবা পৌর বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

জানাজা শেষে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।

এ সময় তিনি বলেন, আব্দুল কুদ্দুস পার্সেজার ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ সংগঠক, যিনি আজীবন দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। তার অবদান বিএনপির নেতাকর্মীরা চিরদিন স্মরণ করবে।

জানাজা ও দোয়া মাহফিল ঘিরে পুরো এলাকায় শোক ও ভাবগম্ভীর পরিবেশ বিরাজ করে।

বিষয়:

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত