নগর ভবনে ইশরাকের সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনের অনুসারীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুজন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন মনির হোসেন (৪৫) ও মহিদুল ইসলাম (৩৫)। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ‘আহত দুই যুবককে হাসপাতালে নিয়ে আসা একজন জানিয়েছেন, ইশরাক হোসেনের সমর্থকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তারা আহত হয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন।’

এ ঘটনায় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। এরই মধ্যে ইশরাক হোসেন আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন। সেখানে তিনি ডিএসসিসির চলমান পরিস্থিতি, সেবাখাত এবং ঢাকাবাসীর আন্দোলন নিয়ে বক্তব্য দেবেন। 

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত