কসবায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেক্স নিউজ
দোয়া অনুষ্ঠানের ছবি:

দোয়া অনুষ্ঠানের

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের আপসহীন নেত্রী এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) সংসদীয় আসনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) কসবা উপজেলায় আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব মুশফিকুর রহমানের নির্দেশনায়।অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তার ভূমিকা স্মরণ করা হয়। এ সময় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।মিলাদ ও দোয়া মাহফিলে কসবা উপজেলা বিএনপি, কসবা পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পাশাপাশি স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষও এতে উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে বিএনপির নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন আপসহীন ছিলেন। তার আদর্শ অনুসরণ করেই বিএনপি আগামী দিনগুলোতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখবে।এ সময় পুরো এলাকায় শোক ও ভাবগম্ভীর পরিবেশ বিরাজ করে।

বিষয়:

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত