৫ আগস্ট হবে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস, থাকবে সরকারি ছুটি: ফারুকী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:

৫ আগস্টকে ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে সরকারি ছুটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

ফারুকী জানান, জুলাই মাসজুড়ে গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে নানা কর্মসূচি নেওয়া হবে। এই কর্মসূচি শুরু হবে ১ জুলাই থেকে এবং চলবে ৫ আগস্ট পর্যন্ত। মূল আয়োজন শুরু হবে ১৪ জুলাই থেকে। তিনি বলেন, “যেভাবে সেই সময় পুরো দেশ আন্দোলনে একত্র হয়েছিল, এবারও তেমন ঐক্যের বার্তা নিয়েই কর্মসূচিগুলো সাজানো হবে।”

তিনি আরও বলেন, “রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ আগস্টকে ছাত্র-জনতার আন্দোলন দিবস হিসেবে জাতীয় দিবসের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হবে।”

এ সময় ফারুকী আরও জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার দায়িত্ব পালন করবেন।

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত