দুই চোরাকারবারি আটক, কসবায় ১ কোটি ৫০ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ী জব্দ, বিজিবির সফল অভিযান

ডেক্স নিউজ
অবৈধ মালামাল ছবি: সংগৃহীত

অবৈধ মালামাল ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ী জব্দ করা হয়েছে। অভিযানে যুবদলের এক কর্মীসহ দুইজন চোরাকারবারিকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে কসবা উপজেলা নির্বাহী অফিসার ছামিউল ইসলাম-এর নেতৃত্বে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ কসবা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার দক্ষিণ চকবস্তা গ্রামের মৃত ধন মিয়ার পুত্র আনোয়ার হোসেন (৩২) এবং মোঃ মনির হোসেন (২৬)। স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন কসবা উপজেলার যুবদলের একজন সক্রিয় কর্মী এবং তিনি বিভিন্ন সময় এলাকায় মাদকবিরোধী কর্মসূচিতে অংশগ্রহণ করতেন।

তবে স্থানীয়দের অভিযোগ, মাদকবিরোধী কার্যক্রমের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে অবৈধ ভারতীয় পণ্য চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং দলীয় প্রভাব খাটিয়ে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এ বিষয়ে এখন পর্যন্ত উপজেলা বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত ভারতীয় শাড়ীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন,

“বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও জনগণের আস্থার প্রতীক হয়ে কাজ করে যাচ্ছে। চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত