কসবা পশ্চিম ইউনিয়নে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে ইউনুস ও সাদকাহ—আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার উদ্যোগে পাঁচ শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ

ডেক্স নিউজ
দোয়া অনুষ্ঠানের ছবি: নিজ

দোয়া অনুষ্ঠানের ছবি: নিজ

বিএনপির নেতা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার উদ্যোগে কসবা উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় খতমে ইউনুস, সাদকাহ, দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১ ডিসেম্বর বাদ এশা আকছিনা হাজী আবু ইউসুফ মুন্সি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে খতমে ইউনুস ও মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে অংশ নেন পাঁচ শতাধিক স্থানীয় আকছিনা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-ছাত্র এবং কসবা পশ্চিম ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।দোয়া মাহফিলে দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার হাফেজগণ। পরে গ্ৰামবাসী ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এই আয়োজন জনগণের গভীর ভালোবাসার প্রতিফলন। তার সুস্থতা দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য আশীর্বাদস্বরূপ।আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয়দের মাঝে এক শান্তিপূর্ণ, আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করে।

বিষয়:

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত