কসবায় কৃষি উন্নয়নে নতুন মাত্রা — ১ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

কসবা প্রতিনিধি
নিজ ছবি:

নিজ

কসবায় বোরো ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

আজ ২৬ নভেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উৎসবমুখর পরিবেশে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ছামিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তারেক মাহমুদ,কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ,কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সবুজ খান জয়,ও সাধারণ সম্পাদক আশরাফ উজ্জ্বল,সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।এ ছাড়াও অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার জানান, ২০২৫–২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ৩০০ কৃষকের মাঝে ২ কেজি করে বোরো হাইব্রিড ধানের বীজ এবং ১,১৫০ কৃষকের মাঝে ৫ কেজি করে বোরো উফশী ধানের বীজ বিতরণ করা হয়েছে।

পাশাপাশি প্রতিটি কৃষককে ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

বক্তারা বলেন, সরকারের কৃষিবান্ধব নীতি, নিয়মিত প্রণোদনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষকদের আরও উৎসাহিত করছে। এতে বোরো উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

সহায়তা পেয়ে কৃষকরাও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, সময়োপযোগী এই সহায়তা উৎপাদন বৃদ্ধি, ব্যয় হ্রাস ও লাভজনক কৃষিতে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয়:

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত