হাসপাতালে ভর্তি নেতানিয়াহু, যা জানাল প্রধানমন্ত্রীর দপ্তর

যুগান্তর প্রতিবেদক
হাসপাতালে ভর্তি নেতানিয়াহু, যা জানাল প্রধানমন্ত্রীর দপ্তর ছবি: যুগান্তর

হাসপাতালে ভর্তি নেতানিয়াহু, যা জানাল প্রধানমন্ত্রীর দপ্তর ছবি: যুগান্তর

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার জেরুজালেমের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, ৭৫ বছর বয়সি ইসরাইলি নেতার ‘রুটিন কোলনোস্কোপি সফলভাবে সম্পন্ন করেছেন’।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার সকালে জেরুজালেমের শা‘আরে জেদেক মেডিকেল সেন্টারে একটি রুটিন কোলনোস্কোপি সফলভাবে সম্পন্ন করেছেন।’

প্রধানমন্ত্রী হিসেবে ২০২২ সালের ডিসেম্বর থেকে পুনরায় ইসরাইলি সরকারের দায়িত্ব নেওয়ার পর নেতানিয়াহু একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তার দপ্তর জানিয়েছে।

গাজা যুদ্ধ শুরুর কয়েক মাস আগে, ২০২৩ সালের জুলাইয়ে নেতানিয়াহুর শরীরে পেসমেকার প্রতিস্থাপন করা হয়। এর আগে মাথা ঘোরার অভিযোগেও তাকে একবার হাসপাতালে নেওয়া হয়েছিল।

পরে ২০২৪ সালের মার্চে তিনি হার্নিয়া অস্ত্রোপচার করান। আর ওই বছরের ডিসেম্বরে তার প্রোস্টেট গ্রন্থি অপসারণ করা হয়।

এদিকে মার্কিন হোয়াইট হাউস বৃহস্পতিবার জানিয়েছে, হামাসের কাছে পেশ করা একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করেছে ইসরাইল। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে, প্রস্তাবটি তাদের চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে এবং এটি আলোচনাধীন।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অব্যাহত ইসরাইলি আগ্রাসনে গাজায় এ পর্যন্ত ৫৪,২০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

তবে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা ৬১,৭০০-এরও বেশি আপডেট করেছে। জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে।

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত