শেখ হাসিনা ও তিন সিইসিসহ ১৯ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংগৃহীত ছবি: বাসস

সংগৃহীত ছবি: বাসস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), অন্যান্য নির্বাচন কমিশনারসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএনপি।

আজ রোববার শেরেবাংলা নগর থানায় দলটির নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান (মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক) মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমাউল হক বলেন, পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মো. সালাহ উদ্দিন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এসংক্রান্ত আবেদন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের কাছে জমা দেন।

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত