ফায়ার ফাইটার শামীমের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

অনলাইন ডেস্ক
 ছবি: শামীম আহমেদ (৪২) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ছবি: শামীম আহমেদ (৪২) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদের (৪২) মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা শামীম আহমেদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় ড. ইউনূস বলেন, “ফায়ার ফাইটাররা জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন রক্ষার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অন্যদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। জাতি তাদের এ অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।”

তিনি অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ফায়ার সার্ভিসের আরও চারজন সদস্য ও এক স্থানীয় তরুণের দ্রুত আরোগ্য কামনা করেন।

গতকাল সোমবার টঙ্গীর সাহারা মার্কেট এলাকার একটি রাসায়নিক কারখানায় আগুন লাগে। তা নেভাতে গিয়ে গুরুতর দগ্ধ হন ফায়ার ফাইটার শামীম আহমেদ। পরে তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে এ ঘটনায় এখনও গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহিন আলম, ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৫), ফায়ার ফাইটার নূরুল হুদা (৪০) ও জয় হাসান (২৪) এবং স্থানীয় দোকানি আল-আমিন বাবু (২২)।

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত