চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ফাইল ছবি:

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ফাইল

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের এক সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য '১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স (IPACC)-২০২৫'–এ অংশ নিচ্ছেন।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং মালয়েশিয়ার প্রতিরক্ষা বাহিনীর যৌথ আয়োজনে এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের সেনাবাহিনী প্রধানরা অংশ নেবেন। সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা, পারস্পরিক সহযোগিতা, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সংকটকালে সমন্বিত পদক্ষেপ গ্রহণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে মতবিনিময় হবে।

এই সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্তও উন্মোচিত হতে পারে।

সফর শেষে জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন।

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত