গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি শুরু ২২ জুন

সংগৃহীত ছবি:

সংগৃহীত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী রোববার (২২ জুন)। গতকাল সোমবার গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মিটিং শেষে বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছের আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিভাগ পছন্দক্রমসহ আবেদনের সময়সীমা শেষ হয় গত ১২ জুন। গুচ্ছের প্রাথমিক ভর্তি কার্যক্রম (নন-প্রাকটিক্যাল বিষয়) প্রথম ধাপ ২২ জুন শুরু হয়ে ২৮ জুন পর্যন্ত চলবে। 

অপরদিকে বিশেষায়িত বিষয়গুলোর (চারুকলা, সংগীত, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা, চলচ্চিত্র ও মিডিয়া এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান) প্রাকটিক্যাল পরীক্ষা ও কোটার ভেরিফিকেশন শুরু হবে ২১ জুন থেকে ২৮ জুনের মধ্যে। ফলাফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে ৩০ জুনের মধ্যে।

তিনি আরও বলেন, চূড়ান্ত ভর্তি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে ২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত। ক্লাস শুরু করার সম্ভাব্য দিন নির্ধারিত হয়েছে আগস্টের প্রথম সপ্তাহে।

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত