কসবায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার

কসবা ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি
জব্দ কৃত মালামাল ছবি: সংগৃহীত

জব্দ কৃত মালামাল ছবি: সংগৃহীত

পুলিশ মিডিয়া উইংস সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এহতেশামুল হক এর দিকনির্দেশনা এবং সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মোঃ আতিকুর রহমান এর তত্ত্বাবধানে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের এর সার্বিক নেতৃত্বে কসবা থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

গত ০২ অক্টোবর ২০২৫ খ্রিঃ, রাত ১১টা ২০ মিনিটে, কসবা পৌরসভার সাহাপাড়া এলাকার ভূঁইয়া নিবাস বাড়ির সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ কাজী শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ।

উদ্ধারকৃত মালামাল

১. MASTER BLENDERS SIGNATURE PREMIER GRAIN WHISKY – ০৫ (পাঁচ) বোতল

২. ROYAL STAG DELUXE WHISKY – ১৫ (পনেরো) বোতল

আসামির পরিচয় এখনো অজ্ঞাতনাম

ঘটনার বিষয়ে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের।

কসবা থানার এ ধারাবাহিক অভিযান মাদকের বিরুদ্ধে চলমান কঠোর অবস্থানেরই প্রতিফলন বলে জানান সংশ্লিষ্টরা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত