কসবায় বিপুল পরিমাণ মাদক ও মাইক্রোবাস উদ্ধার, একজন আটক

কসবা প্রতিনিধি
কসবা থানা ছবি: সংগৃহীত

কসবা থানা ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ অভিযানে কসবা থানার পশ্চিম ইউনিয়নের আকছিনা পূর্বপাড়া এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। এ সময় একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং আরও দুইজন পলাতক রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এহতেশামুল হক মহোদয়ের নির্দেশনা ও কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আতিকুর রহমানের তত্ত্বাবধানে এবং কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের সার্বিক নেতৃত্বে বৃহস্পতিবার (০২ অক্টোবর ২০২৫) রাত ১১টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ আকছিনা পূর্বপাড়া কবরস্থানের পাশের কসবা-নয়নপুর সড়ক থেকে নিম্নোক্ত মাদকদ্রব্য উদ্ধার করেন—

কোডিন ফসফেট ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ – ১২৯ বোতল

মাস্টার ব্লেন্ডার্স সিগনেচার প্রিমিয়ার গ্রেইন হুইস্কি – ২৩টি কাচের বোতল

মাস্টার ব্লেন্ডার্স সিগনেচার প্রিমিয়ার গ্রেইন হুইস্কি – আরও ৪৮টি কাচের বোতল

একটি টয়োটা মাইক্রোবাস

আটক ও পলাতক আসামি

আটককৃত ব্যক্তির নাম মোঃ সমন মিয়া (পিতা-মৃতঃ জয়নাল আবেদীন, মাতা-মৃত মমতাজ বেগম, সাংঃ কামাল্লা উত্তরপাড়া, ওয়ার্ড-০১, ইউনিয়ন কামাল্লা)।

পলাতক দুই আসামি হলেন—

১. মোঃ জামাল উদ্দিন (মেম্বার), সাংঃ কামাল্লা পূর্বপাড়া নযাহাটি, ওয়ার্ড-০৫, থানা-মুরাদনগর, কুমিল্লা

২. মোঃ কবির হোসেন (৩৬), সাংঃ রামচন্দ্রপুর (বাল্লাক), ইউনিয়ন শশীদল, থানা ব্রাহ্মণপাড়া, কুমিল্লা

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান কসবা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহা

ম্মদ আব্দুল কাদের।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত