ওয়েজ বোর্ড শ্রম মন্ত্রণালয়ে নেয়ার পক্ষে : তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক
 ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের জন্য গঠিত ওয়েজ বোর্ডকে শ্রম মন্ত্রণালয়ের অধীনে নেয়ার প্রস্তাব করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে তথ্য ভবনে ‘সংবাদপত্র মজুরি বোর্ড গঠন’ এবং সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ (খসড়া) সংক্রান্ত এক আলোচনায় তিনি এ প্রস্তাব দেন।

 

মাহফুজ আলম বলেন, “একটা বাস্তবতা হচ্ছে—আপনি একজন সাংবাদিক হিসেবে শ্রম মন্ত্রণালয়ের অধীনে কাজ করছেন, কিন্তু আপনার বেতন নির্ধারণ করছে তথ্য মন্ত্রণালয়। এটা বাস্তবসম্মত নয়, আনরিয়েল। আমরা চাই, বিষয়টির সমাধান আমার হাতে থাকা সময়ের মধ্যেই হোক।”

 

তিনি জানান, সাংবাদিকদের জন্য বাস্তবসম্মত বেতন কাঠামো ও সুরক্ষা আইন নিশ্চিত করার ইচ্ছা সরকারের আছে। তবে মালিক পক্ষের সদিচ্ছার অভাবে এতদিন তা বাস্তবায়ন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

 

আলোচনায় অংশ নেন সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতারা, তথ্য ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বাসসের কর্মকর্তারা। এ সময় নবম ওয়েজ বোর্ড কমিটিতে শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি না থাকা প্রসঙ্গেও প্রশ্ন তোলেন তথ্য উপদেষ্টা নিজেই।

 

সভায় বিতর্ক ওঠে—সাংবাদিকরা আসলে শ্রমিক কি না। কারও মতে, সংবাদপত্র যদি শিল্প হিসেবে স্বীকৃত হয়, তবে কর্মীরাও শ্রমিক হিসেবেই গণ্য হবেন।

এ আলোচনায় আরও উঠে আসে সাংবাদিকদের ন্যূনতম নিরাপত্তার বিষয়টি। অংশগ্রহণকারীরা বলেন, বেতন কাঠামোর পাশাপাশি হয়রানি, মামলা ও জরিমানার ঝুঁকি থেকে মুক্তি না দিলে পেশাটি আরও অনিরাপদ হয়ে উঠবে।

 

আলোচনার শেষাংশে তথ্য উপদেষ্টা জানান, আগামী ১০ দিনের মধ্যে মালিক ও সাংবাদিকপক্ষ বসে একটি চূড়ান্ত রূপরেখা তৈরি না করলে আলোচনায় অগ্রগতি হবে না।

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত