শোককে শক্তিতে রূপান্তরের সময় এখন”—কসবায় সারাদিনের কর্মসূচিতে কবির আহমেদ ভূইয়া

ডেক্স নিউজ
 ছবি: নিজ

ছবি: নিজ

আজ শুক্রবার (৯ জানুয়ারি) কসবার বিনাউটি এলাকায় রাউতাট মসজিদ নির্মাণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ও ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া বলেন,

“শোককে শক্তিতে রূপান্তর করার সময় এখন।”

তিনি বলেন, “বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তবে এই শোককে শক্তিতে রূপান্তর করে জনগণের দীর্ঘদিনের চাওয়া-পাওয়া পূরণ করাই আমাদের একমাত্র লক্ষ্য।”

এরপর তিনি আড়াইবাড়ি দরবার শরীফ জামে মসজিদে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

পরে তিনি কসবা সদরের তালতলা গ্রামের কৃতি সন্তান সাবেক যুগ্ম সচিব আজগর আলীর জানাজায় অংশ নেন। একইসঙ্গে খাড়েরা ইউনিয়নের সাব্বিরের বাড়িতে এতিমদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশনেত্রীর মৃত্যুতে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তবারক বিতরণ করেন।

সারাদিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দীন খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আইয়ুম খান, সিনিয়র সহ-সভাপতি বশির চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দীন, সহ-সভাপতি ডা. বদিউল আলমসহ যুবদলের মোঃ গোলাম মোস্তোফা ,মোঃ সোহাগ মিয়া , এনামুল হক আপেল , ছাত্র দলের ,মোঃ শহীদুল খাঁ , মোঃ সাদ্দাম হোসেন , সিরাজুল হক ইমু , মোঃ শিমুল মিয়া , মোঃ তারিকুল ইসলাম ,মোঃ জুয়েল ভূঁইয়া , উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।এছাড়াও আখাউড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত