মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

মোঃ আশরাফ উজ্জ্বল
শরিফুল হক স্বপন ও মোকাদ্দেস ছবি: সংগৃহীত

শরিফুল হক স্বপন ও মোকাদ্দেস ছবি: সংগৃহীত

আসন্ন কসবা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। স্থানীয় সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে বইছে নির্বাচনের হাওয়া। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা-সমালোচনা ও প্রচার-প্রচারণা।

চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম হলেন শরিফুল হক স্বপন। তিনি কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি দীর্ঘদিন কারাবরণ করেন এবং তার নামে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে।

দলীয় নেতাকর্মীদের দাবি, দলের দুঃসময়ে স্বপনের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। স্থানীয় পর্যায়ে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বলেও তারা উল্লেখ করেন। এ কারণে তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের একটি অংশ তাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান।

এ প্রেক্ষাপটে কসবা উপজেলার মেহারী ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে তার সমর্থনে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। মেহারী ইউনিয়ন যুবদলের নেতা মোঃ মোকাদ্দেস আলম, যিনি পেশায় একজন ব্যবসায়ী এবং বর্তমানে ঢাকায় অবস্থান করছেন, তিনি চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের পক্ষে গণসংযোগ ও শুভেচ্ছা কার্যক্রম চালাচ্ছেন।

এছাড়াও পবিত্র মাহে রমজান উপলক্ষে তিনি এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং স্বপনের জন্য দোয়া ও সমর্থন কামনা করেছেন।

আসন্ন নির্বাচনকে ঘিরে কসবা উপজেলা জুড়ে রাজনৈতিক তৎপরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত