ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ২নং ইউনিয়নে বিএনপির উদ্যোগে নির্বাচনী প্রচারণা আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মেহারী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল রবিবার রাত ৮টায় শিমরাইল সাতপাড়া এলাকায় মেহারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আউয়ালের নেতৃত্বে ওনার নিজ বাড়ির উঠানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।সভায় ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুশফিকুর রহমানের সমর্থনে প্রচারণা চালানো হয়। সভাপতির বক্তব্যে আব্দুল আউয়াল বলেন, “সব ভেদাভেদ ভুলে গিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। আজ থেকেই প্রতিটি পাড়া-মহল্লায় আমাদের প্রচারণা শুরু হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল আউয়াল—যুগ্ম সাধারণ সম্পাদক, কসবা উপজেলা বিএনপি ও সভাপতি, মেহারী ইউনিয়ন বিএনপি।এসময় উপস্থিত ছিলেন মেহারী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি কাউছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হান্নান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসভাপতি মো. ইয়াছিন খানসহ যুবদল, ছাত্রদল, কৃষকদল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন যুবদল নেতা অ্যাডভোকেট এমদাদুল হক জুয়েল, মাসুদ রানা, মো. সোহাগ; ছাত্রদল নেতা মো. নজরুল ইসলাম, মেহেদী হাসান, মেহেদী হাসান সাগর, সাইফ রহমান; কৃষকদলের মো. নাজিম উদ্দিন ভূঁইয়া; শ্রমিকদলের সভাপতি মো. হিরন ও সাংগঠনিক সম্পাদক মো. হেলাল মিয়াসহ ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ।সভা শেষে ধানের শীষের পক্ষে একটি গণমিছিল বের করা হয়।