মাগুরায় বিদ্যুতায়িত হয়ে মা ও শিশুর মৃত্যু

মাগুরা প্রতিনিধি
 ছবি:

মাগুরার সদর উপজেলার টিলা গ্রামে বুধবার সকাল সাড়ে ঘটেছে বিদ্যুতায়িত হওয়ার ঘটনায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুল শেখ ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন সেতু (৩৫) এবং তার কোলে থাকা আট মাস বয়সী মেয়ে আনিসা।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকালে সেতু রাইস কুকারে ভাত রান্না করার সময় বিদ্যুতায়িত হন এবং সঙ্গে সঙ্গে তার কোলে থাকা শিশুও বিদ্যুতায়িত হয়। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মাসুম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তারা মারা গেছেন।

এসআই ওহিদুল শেখ জানান, মৃতদেহগুলো বর্তমানে হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত