এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আলিফের সোনা জয়

আজকের মতামত ডেস্ক
 ছবি:

এশিয়া কাপ আর্চারিতে দারুণ সাফল্য এনে দিয়েছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। রিকার্ভ পুরুষ এককে জাপানের প্রতিযোগী মিয়াতা গাকুতোকে হারিয়ে স্বর্ণ পদক জিতেছেন এই প্রতিভাবান আর্চার।

শুক্রবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত ফাইনালে গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারান আলিফ। ম্যাচের শুরুতেই দারুণ ছন্দে ছিলেন তিনি—প্রথম দুই সেটে ২৮-২৭ ও ২৯-২৮ ব্যবধানে জয় পান। তবে গাকুতোও ফিরে আসেন, পরের দুই সেটে ২৮-২৭ ও ২৭-২৬ ব্যবধানে জয় তুলে নেন জাপানি প্রতিদ্বন্দ্বী। ফলে নির্ধারণী পঞ্চম সেটে ম্যাচের ভাগ্য গড়ায়, যেখানে আলিফ ২৯-২৬ পয়েন্টে জিতে স্বর্ণ নিশ্চিত করেন।

আলিফের পথচলা শুরু হয় এলিমিনেশন রাউন্ডে ‘বাই’ পেয়ে। এরপর চীনের আলিনকে ৬-২, মালয়েশিয়ার মুহাম্মাদ শাফিককে ৬-৪ ও চাইনিজ তাইপের লি কাই-ইয়েনকে ৭-৩ ব্যবধানে হারিয়ে পৌঁছান সেমিফাইনালে। সেখানে চাইনিজ তাইপের আরেক আর্চার চেন পিন-আনকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে উঠে আসেন স্বর্ণপদক নির্ধারণী ম্যাচে।

তবে রিকার্ভ পুরুষ দলগত বিভাগে স্বপ্নপূরণ হয়নি বাংলাদেশের। আব্দুর রহমান আলিফ, রাম কৃষ্ণ সাহা ও রাকিব মিয়াকে নিয়ে গঠিত দলটি ব্রোঞ্জের লড়াইয়ে চাইনিজ তাইপের কাছে ৫-৩ সেট পয়েন্টে হেরে যায়। এই বিভাগে জাপান ৬-০ সেটে ভারতকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেয়।

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত