অসুস্থতা কাটিয়ে দলের সঙ্গে মাঠে মিরাজ

ডেস্ক নিউজ
সংগৃহীত ছবি: ফেসবুক

সংগৃহীত ছবি: ফেসবুক

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ সিরিজ চলছে। যেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হয়েছে দুই দলের এই দ্বৈরথ। তবে জ্বরে আক্রান্ত মেহেদী হাসান মিরাজকে ছাড়াই গল টেস্ট খেলতে নামে বাংলাদেশ দল। সেই জ্বরের ফলে প্রথম দুই দিন মাঠে দেখা যায়নি তাকে।

তবে অসুস্থতা কাটিয়ে আজ বৃহস্পতিবার টেস্ট ম্যাচের তৃতীয় দিনে গল স্টেডিয়ামে দেখা গেল মিরাজকে। দলের সঙ্গে টিম বাসে করে এসেছেন তিনি।

এতদিন অবশ্য ছিলেন টিম হোটেলেই। সবকিছু ঠিক খাকলে দ্বিতীয় টেস্ট দিয়ে মাঠে ফিরবেন মিরাজ। 

ড্রেসিংরুমে যেমন মিরাজের ফেরায় স্বস্তি, তেমনি গল টেস্টের দুই দিন শেষেও স্বস্তিতে মাঠে থাকা বাংলাদেশ দল। ম্যাচের নিয়ন্ত্রণে রয়েছে বাংলাদেশ দল– সেটাও বলা যায়।
 
গতকাল ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দিন শেষ করেছিল টাইগাররা। আজ আবারো ব্যাট করতে নামবেন নাহিদ এবং হাসান মাহমুদ। 

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত