রাজধানীতে একদিনে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে ২ হাজার ২৭০ মামলা

নিজস্ব প্রতিবেদক
 ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একদিনেই ২ হাজার ২৭০ মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই দিনে ৩৮৭টি গাড়ি ডাম্পিং ও ৯২টি গাড়ি রেকার করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, উল্টোপথে গাড়ি চালানো, নিষিদ্ধ স্থানে গাড়ি পার্কিং, সিটবেল্ট ব্যবহার না করা, ট্রাফিক সংকেত অমান্যসহ নানা অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা জানান, মামলার মধ্যে সর্বাধিক ছিল মোটরসাইকেল চালকদের হেলমেট না পরা এবং উল্টোপথে গাড়ি চালানো। এছাড়া রাইডশেয়ারিং মোটরসাইকেলের বিরুদ্ধেও উল্লেখযোগ্য সংখ্যক মামলা হয়েছে।

এ ব্যাপারে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা কমবে, শৃঙ্খলা ফিরবে। রাজধানীতে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান নিয়মিত চালানো হবে।’

তিনি আরও জানান, প্রতিদিন গড়ে রাজধানীতে হাজারখানেক মামলা হয়। তবে গতকাল মঙ্গলবার তা বেড়ে দ্বিগুণ ছাড়িয়েছে। এর অর্থ হচ্ছে, এখনও রাজধানীর অনেক চালক আইন মেনে চলতে অনীহা দেখাচ্ছেন।

ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, নগরীতে সড়ক দুর্ঘটনা কমানো ও যানজট নিয়ন্ত্রণে নিয়মিত এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত