জিবি দিতে অস্বীকৃতি: কসবায় অটোচালককে মারধরের অভিযোগ

ডেক্স নিউজ
আহত মনির ছবি: সংগৃহীত

আহত মনির ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অটোরিকশা থেকে জিবি না দেওয়াকে কেন্দ্র করে মনির হোসেন (৩০) নামের এক অটোচালককে মারধর করে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে কসবা পৌরসভার কদমতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মনির হোসেন জানান, শনিবার বিকেলে তিনি একজন অসুস্থ রোগী নিয়ে জরুরি ভিত্তিতে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথিমধ্যে কদমতলী মোড় এলাকায় পৌঁছালে স্থানীয় এক যুবক তার অটোরিকশা থামিয়ে জিবি দাবি করে। এ সময় রোগীর অবস্থা গুরুতর জানিয়ে তিনি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ওই যুবক ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। একপর্যায়ে আঘাতে তার নাক ফেটে যায়।

ঘটনার পর আহত মনির হোসেন স্থানীয়ভাবে চিকিৎসা নেন। এ ঘটনায় অটোরিকশাচালকদের মাঝে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। চালকরা অভিযোগ করেন, নিয়মিত জিবির নামে চাঁদাবাজির কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং জরুরি সেবাও ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।

এ ঘটনায় কসবা থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বিষয়:

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত