কসবায় অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমান

ডেক্স নিউজ
অভিযানের ছবি: সংগৃহীত

অভিযানের ছবি: সংগৃহীত

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত সর্বশেষ মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ভোক্তা পর্যায়ে বোতলজাত এলপি গ্যাস বিক্রির অভিযোগে কসবায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুইটি গ্যাস বিক্রয় প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অদ্য ৬ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ কসবা উপজেলার পুরাতন বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায়

মাহবুব গ্যাস কর্ণারকে ৩ হাজার টাকা এবং

বিল্লাল গ্যাস কর্ণারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির। অভিযানকালে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনো পণ্য ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় ব্যবসায়ী ও ভোক্তা উভয় পক্ষকেই সরকার নির্ধারিত মূল্য অনুসরণ করার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি ভোক্তাদের অতিরিক্ত মূল্য আদায়ের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এলপি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে আরও ঘন ঘন নজরদারির দাবি জানান।

বিষয়:

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত