তেজগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের ৫ সক্রিয় সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
 ছবি: ফাইল

ছবি: ফাইল

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পাঁচজন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আনন্দ সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

র‌্যাব-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু সদস্য আনন্দ সিনেমা হলের সামনে জড়ো হয়ে মিছিলের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। এ সময় নিয়মিত টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—নেত্রকোনার ফয়জুর মোর্শেদ খান (৩৮), ঢাকার মো. ইমন (২৮), ভোলার মো. রুবেল (২২), ব্রাহ্মণবাড়িয়ার সাদেক হোসেন খান (৪৫) এবং লক্ষ্মীপুরের মো. মনির হোসেন (৩০)।

র‌্যাব-২ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তাঁরা ওই স্থানে অবস্থান নিয়েছিলেন অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত