শাকিবের তাণ্ডব সিনেমা পাইরেসির মূলহোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংগৃহীত ছবি: ফেসবুক

সংগৃহীত ছবি: ফেসবুক

শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির মুলহোতা টিপু সুলতানকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৭ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে জেলা শহরের মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত টিপু সুলতান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। 

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, ঢাকার বনানী থানায় দায়ের করা কপিরাইট আইনের মামলায় এজাহারনামায় ১ নম্বর আসামি ছিলেন টিপু। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোসূত্রে জানা যায়, টিপু সুলতান অবৈধভাবে ‘তাণ্ডব’ সিনেমাটির সম্পূর্ণ এইচডি সংস্করণ পাইরেসি করে বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়।  কপিরাইট লঙ্ঘন করে দেশের চলচ্চিত্র শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে ডিবি সর্বদা তৎপর।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করে বলেন, পাইরেসির কথা টিপু সুলতান নিজ মুখেই স্বীকার করেছে। এটি একটি চক্র।

জানা গেছে, সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল) বাদী হয়ে এ মামলাটি করেন। বর্তমানে আসামিকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে এবং বনানী থানায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রসঙ্গত, এবারের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান ও সাবিলা নূর জুটির ‘তাণ্ডব’ সিনেমা। রায়হান রাফীর পরিচালনায় দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে ছবিটি। 

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত