মাতৃত্বের খবর জানালেন ক্যাটরিনা কাইফ

অনলাইন ডেস্ক
 ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিয়ের পর থেকেই বলিউড তারকা ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন চলছিল। শুরুতে নীরব থাকলেও মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন ক্যাটরিনা ও ভিকি কৌশল।

সোশ্যাল মিডিয়ায় সাদা-কালো এক ছবিতে দেখা যায়, স্ত্রী ক্যাটরিনার স্ফীত পেট আগলে রেখেছেন ভিকি। ছবির ক্যাপশনে দম্পতি লিখেছেন, “একরাশ উচ্ছ্বাস নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি।”

খবরটি প্রকাশের পরপরই শুভেচ্ছার বন্যায় ভাসতে থাকেন তারা। বলিউডের সহকর্মীদের মধ্যে সোনাম কাপুর, নেহা ধুপিয়া–সহ অনেকেই অভিনন্দন জানিয়েছেন।

এর আগে জুলাইয়ে আলিবাগে ছুটি কাটাতে গিয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন ক্যাটরিনা। সাদা ঢিলেঢালা পোশাক, মেকআপহীন মুখ আর ভিকির সঙ্গতিপূর্ণ উপস্থিতি তখন থেকেই জল্পনা উসকে দেয়।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আগামী অক্টোবরের ১৫ থেকে ৩০ তারিখের মধ্যে নতুন অতিথি আসতে পারে। যদিও ভিকি–ক্যাটরিনা দম্পতি এখনো আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য ডেলিভারির তারিখ জানায়নি।

বিষয়:

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত